জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে যা বললেন সালাউদ্দিন

by Sports Desk

সিলেট টেস্টের প্রথম দিন আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলা শেষ করতে হয়েছে। দিনের শেষে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে ৬৭ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটা তাদের ওপেনিং জুটিতে ষষ্ঠ সর্বোচ্চ রান। যদিও এখনও ১২৪ রানে পিছিয়ে সফরকারীরা।

শেষ বিকেলের আলো কম থাকলেও ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়েছেন জিম্বাবুয়ের ওপেনার বেনেট। ৩৭ বলে ৬টি চারে তিনি করেন ৪০ রান। অন্যপ্রান্তে থাকা বেন কারেন ছিলেন ধৈর্যশীল ৪৯ বলে করেছেন ১৭ রান। বাংলাদেশের অধিনায়ক একাধিক বোলার ব্যবহার করেও নিতে পারেননি একটি উইকেটও।

Advertisements

এর আগে ব্যাট হাতে হতাশ করেছে বাংলাদেশের ব্যাটাররা। রান পাননি মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞরাও। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে উঠে আসে শান্তর ‘নতুন ধরণের ক্রিকেট’ খেলার প্রসঙ্গও।

শান্ত বলেছিলেন আজ থেকে নতুন ধরণের ক্রিকেট খেলতে চান। সেটা স্মরণ করাতে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেন কী বলেছে সেটা আমি জানি না। তবে নতুন যেটা বললেন, আমি মনে করি ছেলেরা মানসিকভাবে নতুন অনেক কিছু চেষ্টা করেছে। নিজের উন্নতির ব্যাপারে তারা অনেক সচেতন। হয়তো আজ আমরা খারাপ খেলেছি। তার জন্য বলা যাবে না তারা চেষ্টা করছে না বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। এটা এখনই বলা যাবে না।’

সালাউদ্দিন আরো বলেন, ‘নতুন কিছু করতে চাচ্ছি আমরা। আরও ভালো যাতে হতে পারি। সেজন্য কাজ করছি। যেসব জায়গায় উন্নতি দরকার, চেষ্টা করছি করার। আজকে ব্যাটিং ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করব এই জায়গা থেকে তাড়াতাড়ি ম্যাচে ফেরার।’

ইউএ / টিডিএস

You may also like