তানজিম সাকিবের প্রশংসায় সিমন্সের মন্তব্য

by Sports Desk

সাদা বলের ক্রিকেটে গত কয়েক বছরে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তানজিম হাসান সাকিব। আইসিসির বিভিন্ন ইভেন্টে খেলার সুযোগ পাওয়া এই পেসার এবার প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন। প্রথম টেস্টে দলের অংশ না হলেও তিনি দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেয়েছেন।

প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পেসার নাহিদ রানা পিএসএলের জন্য যাওয়ার পর দলের পেস আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তানজিম সাকিবকে নিয়ে আশাবাদী কোচ ফিল সিমন্স।

Advertisements

রবিবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তানজিম সাকিবকে নিয়ে সিমন্স জানিয়েছেন নিজের কথা। সেখানে তিনি বলছিলেন, ‘আমার মনে হয় সে যেকোনো ফরম্যাটেই ভালো করতে পারবে। যে লেন্থে সে বল করে দারুণ পেসও আছে। সাদা বলে স্টাম্পে হিট করে। কট বিহাইন্ড করে প্রায়ই। আশা করি সে ভালো করতে পারবে। (সাকিব ব্যাটিং ডেপথ এনে দিবে) এটা সবসময়ই ভালো ব্যাপার দলের জন্য।’

পরে পেস আক্রমণ নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের স্কিলে ফোকাস করতে হবে। হাসান (মাহমুদ) ৫ উইকেট নিয়েছে পাকিস্তানে সেখানে বেশি একটা পার্থক্য নয় এখান থেকে। সাকিব তরুণ এখনও। আমার মনে হয় এখানেও আমাদের ভালো পেসার রয়েছে।’

অবশ্য দলের কম্বিনেশনের জন্য কোচ অপেক্ষা করতে চান শেষ পর্যন্ত। কেমন হবে সেই কম্বিনেশন সেটার আভাসও দিয়েছেন ফিল সিমন্স। হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’

ইউএ / টিডিএস

You may also like